কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা ১০ ডিগ্রি - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা ১০ ডিগ্রি

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। যদিও রোদের উষ্ণতা থাকায় জনমনে ফিরেছে স্বস্তি।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

এই শীতে রিকসা চালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে। তবে দুদিন থেকে রোদের তেজ থাকায় এবং কুয়াশার পরিমাণ কমায় সাধারণ মানুষের কষ্ট কমেছে।

ঘন কুয়াশায় বোরো ধানের চারা বীজতলা লাঁলচে ও কোঁকড়ানো হলেও ক্রমে তা স্বাভাবিক হচ্ছে। বোরো চাষে কৃষক ও কৃষি শ্রমিক পুরোদমে মাঠে নেমেছে।

তবে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় করছে। এরমধ্যে মহিলা, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০