রোহিঙ্গা ‘দুর্বৃত্তের’ গুলিতে যুবক নিহত - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ‘দুর্বৃত্তের’ গুলিতে যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ‘দুর্বৃত্তের’ গুলিতে আবদুর রহিম প্রকাশ রইক্ষা (৪০) নামে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন। তিনি মুচনী নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে মুচনী নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে টেকনাফ মডেল থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং লাশের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে।

নিহত আবদুর রহিমের স্ত্রী ছারা খাতুন বলেন, রাতে আমার স্বামীকে রোহিঙ্গা দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। সকালে খবর পাই বিকাশ মোড় এলাকায় আমার স্বামীর লাশ পড়ে আছে। আমার ঘরে দুই সন্তান রয়েছে। আমি সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।

স্থানীয় বাসিন্দা নুর হোসাইন পুতু বলেন, রোহিঙ্গাদের আমরা মানবতার স্বার্থে আশ্রয় দিয়ে মনে হয় ভুল করেছি। তারা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাদের দেশের মানুষকে হত্যা, গুম, অপহরণ করছে। যার প্রমাণ আজ আব্দুর রহমান হত্যা। আমি সরকারের কাছে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি কার্যত্রম সম্পাদন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০