প্রাথমিকে শিক্ষক নিয়োগে জালিয়াতি, এক জেলায় ২৬ পরিক্ষার্থী রিমান্ডে - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিকে শিক্ষক নিয়োগে জালিয়াতি, এক জেলায় ২৬ পরিক্ষার্থী রিমান্ডে

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৬ পরিক্ষার্থীর প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় আরও ২৫ পরিক্ষার্থীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে গাইবান্ধার তিনটি উপজেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এ সময় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ অন্য অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার দুই কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় অধিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আসামিদের রিমান্ড চাইলে আদালত আজ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, ‘ওই ঘটনার মামলায় ২৬ আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর ও ১৭ নারীসহ ২৫ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০