অবস্থান বদলাতে আইসিসির অনুরোধ, সিদ্ধান্তে অনড় বিসিবি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবস্থান বদলাতে আইসিসির অনুরোধ, সিদ্ধান্তে অনড় বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতের বাইরে অন্য কোনো নিরপেক্ষ দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিসিবি।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসন্ন বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার আগের সিদ্ধান্তেই বোর্ড অটল রয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগেও বিসিবি নিরপেক্ষ বা তৃতীয় কোনো দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ বৈঠকেও সেই অবস্থান পুনরায় তুলে ধরা হয়েছে।

অন্যদিকে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু অনেক আগেই চূড়ান্ত হওয়ায় বড় ধরনের পরিবর্তন বাস্তবায়ন করা জটিল। এ কারণে তারা বাংলাদেশের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তবে বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি।

ভার্চুয়াল সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

বিসিবি ও আইসিসি জানিয়েছে, আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খোঁজার চেষ্টা চলবে। বিষয়টি নিয়ে আগামী দিনে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরবর্তী সময়ে আইসিসির নির্বাহী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০