ডিপফেক প্রতিরোধে সামাজিক মাধ্যমগুলোকে ইইউর সতর্কবার্তা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিপফেক প্রতিরোধে সামাজিক মাধ্যমগুলোকে ইইউর সতর্কবার্তা

ইউরোপীয় ইউনিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অবৈধ কনটেন্ট তথা ‘ডিপফেক’ ছবি তৈরির প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের চ্যাটবট ‘গ্রোক’ ব্যবহার করে নারীদের অসম্মতিমূলক যৌনতাপূর্ণ এবং শিশুদের আপত্তিকর ছবি তৈরির ঘটনার প্রেক্ষিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের মুখপাত্র থমাস রেগনিয়ার একটি সংবাদ সম্মেলনে জানান, ইইউ-র মূল লক্ষ্য নির্দিষ্ট কোনো পোস্ট সরানো নয় বরং প্ল্যাটফর্মগুলোর সিস্টেম বা নকশায় এমন পরিবর্তন আনা যাতে কোনো ব্যবহারকারী সেখানে অবৈধ কনটেন্ট তৈরি করতে না পারে।

তিনি আরও বলেন, পেইড বা নন-পেইড যেকোনো সাবস্ক্রিপশনের মাধ্যমে, ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা যাতে নারীদের অসম্মতিমূলক যৌন ছবি বা শিশুদের নিয়ে কোনো অবৈধ কনটেন্ট তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

রেগনিয়ার আরও উল্লেখ করেন, কোনো কনটেন্ট অবৈধ হলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে রিপোর্ট করবেন এবং প্ল্যাটফর্ম তা সরিয়ে নিতে বাধ্য থাকবে। কিন্তু ইইউ চায় প্ল্যাটফর্মের নকশাই এমন হওয়া উচিত যাতে এ ধরণের অবাঞ্ছিত কন্টেন্ট তৈরীর আগেই বাঁধা দেওয়া সম্ভব হয়।

ইলন মাস্ক পোস্টের মাধ্যমে সতর্ক করেছেন, এআই ব্যবহার করে যারা অবৈধ কনটেন্ট তৈরি করবেন, তারা সাধারণ উপায়ে অবৈধ কনটেন্ট আপলোডকারীদের মতোই সমান শাস্তির আওতাধীন হবে।

সম্প্রতি এক্স তাদের গ্রোক চ্যাটবটের মাধ্যমে ছবি তৈরি ও সম্পাদনার ফিচারটি কেবল অর্থ প্রদানকারী বা সাবস্ক্রাইবার ব্যবহারকারীদের জন্য সীমিত করেছে। তবে ইইউ মুখপাত্রের মতে, সাবস্ক্রিপশন মডেলে নির্বিশেষে অবৈধ কনটেন্ট তৈরির সুযোগ রাখা যাবে না।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ‘এক্স’ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের গ্রোকের মাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক বা অন্য কোনো বেআইনি কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ‘এক্স’-এর নীতিমালায় পর্নোগ্রাফিক বিষয়বস্তু নিষিদ্ধ, তবুও ব্যবহারকারীরা ‘গ্রোক’ ব্যবহার করে মানুষের সম্মতি ছাড়াই ডিজিটাল উপায়ে আপত্তিকর ছবি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০