বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে এবার যা বলল ভারতীয় বোর্ড - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে এবার যা বলল ভারতীয় বোর্ড

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদনে মুখ খুলেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে তারা বিষয়টি নিয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি। বিসিসিআই জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

দেবজিত সাইকিয়া বলেন, ‘এই বৈঠকটি ছিল সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয় নিয়ে। এটা আমাদের কাজের জায়গা নয়। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শেষ কথা বলবে আইসিসি।’

এর আগে ভারতের বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এই ঘটনার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানায়, যেন তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানো হয়।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। এদিকে বিসিবি তাদের নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে আইসিসিকে বিস্তারিত চিঠি দিয়েছে। এখন তারা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০