২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ জানুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল

আফ্রিকা কাপ অব নেশনসে দুর্দান্ত ছন্দে আছেন ব্রাহিম দিয়াজ। কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মরক্কোর ২-০ গোলের জয়ে আবারও গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এতে মহাদেশীয় এই প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়লেন তিনি।

এই রেকর্ডের মাধ্যমে আফ্রিকা কাপ অব নেশনসের ইতিহাসে মরক্কোর হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ। তার জোড়া সাফল্যে ২০০৪ সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল স্বাগতিক মরক্কো।

রাবাতে অনুষ্ঠিত ম্যাচের ২৬ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন দিয়াজ। বিরতির পর ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ইসমাইল সাইবারি। ম্যাচে মাত্র তিনটি শট অন টার্গেটে রেখে দুটিতেই গোল আদায় করে নেয় মরক্কো।

বিরতির পর ক্যামেরুন একবার পেনাল্টির দাবি তুললেও রেফারি তা নাকচ করে দেন। মরক্কোর বক্সে ফাউলের শিকার হয়েছিলেন ক্যামেরুন তারকা ব্রায়ান এমবেউমো। তবে পুরো ম্যাচে পাঁচবারের আফ্রিকা চ্যাম্পিয়ন ক্যামেরুন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুকে একবারও পরীক্ষা নিতে পারেনি।
ম্যাচ শেষে কিছুটা দুশ্চিন্তায় পড়েন মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। ৯০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ম্যাচসেরা দিয়াজ।

এই টুর্নামেন্টে এখনো ওপেন প্লে থেকে মরক্কোর জালে কোনো গোল হজম হয়নি। বাংলাদেশ সময় আজ রাতে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে নাইজেরিয়া। সেই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার রাতে সেমিফাইনালে খেলবে মরক্কো।

অন্যদিকে তাঞ্জিয়ারে অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালে মালিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেনেগাল। গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটে একমাত্র গোলটি করেন ইলিমান এনদিয়ায়ে। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক ইয়েভেস বিসোউমা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে মালি ১০ জনে পরিণত হয়।

আগাদিরে আজ রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টের মুখোমুখি হবে মিসর। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার তাঞ্জিয়ারে সেমিফাইনালে খেলবে সেনেগাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০