বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা

পরিচালক তন্ময় সূর্য উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। আর এতে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

২০১৩ সালে ‘উমা’ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পান প্রমোদ।

বর্তমানে নেপালি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেন তিনি।

তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’, ‘অগস্ত্য চ্যাপ্টার ১’ ইত্যাদি।

প্রমোদ এবার নাম লেখালেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে।

গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে হাঙর সিনেমার ফার্স্ট লুক টিজার। এতে অ্যাকশন অবতারে পাওয়া গেল প্রমোদকে।

তিনি জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করে খুবই ভালো লেগেছে তার। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত হতে চান তিনি।

হাঙরের গল্প প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে পড়ে অনেক সময়। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই দেখা যাবে হাঙর সিনেমায়।

হাঙরে নেপালি অভিনেতাকে নেওয়া প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘চার-পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়েছিলাম। সে সময় শুটিং সেটে প্রমোদ এসেছিলেন। তাঁকে দেখে মনে হয়েছিল, হাঙর গল্পে এমন কাউকে হলে মানাবে। তাকে অভিনয়ের প্রস্তাব দিই। গল্প শোনার পর তিনি রাজি হন। এরপর তিনি বাংলা শেখার জন্য সময় নেন। আমাদেরও পুরো কাজ গুছিয়ে আনতে কিছু সময় লাগে। অবশেষে গত বছর আমরা হাঙর সিনেমার শুটিং করি।

রোজার ঈদে মুক্তির পরিকল্পনা জানিয়ে নির্মাতা বলেন, ‘আমরা চাইছি রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দিতে। কিন্তু ঈদকে কেন্দ্র করে অনেকে সিনেমা নিয়ে আসতে চাইছেন। তাই হল পাওয়ার একটা বিষয় আছে। এখন পর্যন্ত রোজার ঈদকে কেন্দ্র করেই আমরা এগিয়ে যাচ্ছি। এ ছাড়া নেপালেও মুক্তির পরিকল্পনা আছে। প্রমোদ খুব করে চাইছেন নেপালে হাঙর মুক্তি দিতে।

হাঙর সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্না প্রমুখ। পরিচালনার পাশাপাশি হাঙরের চিত্রনাট্য লিখেছেন তন্ময় সূর্য। সিনেমাটি নির্মিত হচ্ছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০