পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

সীমানা জটিলতা

সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৫ জানুয়ারি আপিল বিভাগের দেওয়া ওই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর কমিশন এ সিদ্ধান্তে পৌঁছায়। সুপ্রিমকোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনে নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসি।

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ওই দুই আসনের নির্বাচন পুরোপুরি স্থগিত করা হয়েছে—এভাবে বলা যাবে না। আমরা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সুপ্রিমকোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনের নির্বাচন স্থগিত থাকবে।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে এ–সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

এই গেজেটের পাবনা-১ ও পাবনা-২ আসনসংক্রান্ত অংশের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে ১৮ ডিসেম্বর ওই রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলেও পরে হঠাৎ করেই তা প্রত্যাহার করে নেয়। এরপর হাইকোর্টের রায়ের আলোকে গত ২৪ ডিসেম্বর পাবনা-১ ও পাবনা-২ এবং ফরিদপুর-২ আসনের সীমানায় পরিবর্তন এনে নতুন করে গেজেট প্রকাশ করে ইসি। সংশোধিত ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয়। অন্যদিকে পাবনা-২ আসন থেকে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার ওই পৌরসভা ও চারটি ইউনিয়ন বাদ দেওয়া হয়।

তবে এই সংশোধিত গেজেটের বিরুদ্ধে আপিল বিভাগে বিষয়টি গড়ালে গত ৫ জানুয়ারি দেওয়া রায়ে ইসির ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়। আপিল বিভাগ রায়ে বলেন, লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। এর ফলে ইসি যে সংশোধিত সীমানা নির্ধারণ করেছিল, তা আর কার্যকর থাকল না।

আপিল বিভাগের রায়ের অনুলিপি নির্বাচন কমিশনে পৌঁছানোর পরিপ্রেক্ষিতেই পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, বাগেরহাট ও গাজীপুরের সীমানা সংক্রান্ত মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। অথচ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার আগেই পাবনা-১ ও ২ আসনের ক্ষেত্রে হাইকোর্টের রায়ের আলোকে সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করা হয়। আপিল নিষ্পত্তির আগেই এমন সিদ্ধান্ত নেওয়ায় আইনি জটিলতা তৈরি হয়েছে এবং এর ফলেই এই দুই আসনের নির্বাচন স্থগিত করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা।

তবে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানান, নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা এখনো তিনি পাননি। নির্দেশনা পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০