বিশ্বকাপ ভেন্যু বদলের অনুরোধ জানিয়ে আইসিসিকে পুনরায় চিঠি বিসিবির - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ভেন্যু বদলের অনুরোধ জানিয়ে আইসিসিকে পুনরায় চিঠি বিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্য বাস্তবায়নে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দ্বিতীয় দফা ইমেইল পাঠিয়েছে বোর্ড। প্রথমবার আইসিসি অনুরোধ প্রত্যাখ্যান করলেও দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস না করার ঘোষণা দিয়েছে বিসিবি।

বোর্ড আজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভেন্যু স্থানান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে আইসিসিকে পুনরায় চিঠি পাঠানো হয়েছে এবং বোর্ড এখন আইসিসির চূড়ান্ত জবাবের অপেক্ষায় রয়েছে। এর আগে বুধবার (৭ জানুয়ারি) আইসিসি জানিয়েছিল, বিশ্বকাপের মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা প্রায় অসম্ভব। তবে আইসিসির সেই আশ্বাস ও নিরাপত্তামূলক যুক্তি গ্রহণ করেনি বাংলাদেশ। বিসিবি আশা করছে, আগামী শনিবারের মধ্যে দ্বিতীয় চিঠির জবাব পাওয়া যাবে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দেন,ভারতে বর্তমানে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা টুর্নামেন্টের অপর আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চাই। দেশের সম্মানের বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে রাজি নই।

প্রসঙ্গত, বিসিবির এই অনড় অবস্থানের সূত্রপাত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে আকস্মিকভাবে বাদ দেয়ার পর। বিসিসিআই-এর এমন সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিসিবির যুক্তি হলো, বিশ্বকাপে কেবল ক্রিকেটাররাই নন, বিপুল সংখ্যক বাংলাদেশি সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শক ভারতে যাবেন। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে সেখানে কাউকেই নিরাপদ মনে করছে না বোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০