মারা গেছেন মোহামেডানের আজীবন সমর্থক ‘আতা ভাই’ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ জানুয়ারী ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মারা গেছেন মোহামেডানের আজীবন সমর্থক ‘আতা ভাই’

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজীবন সমর্থক মোহাম্মদ আতাউর রহমান আর নেই। ক্রীড়াঙ্গনে যিনি সবার কাছে পরিচিত ছিলেন ‘আতা ভাই’ নামে। গতকাল রাত ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা মিতুল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আতাউর রহমান। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি ইন্তেকাল করেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসের সঙ্গে আতাউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। ক্লাবটির দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা চলাকালেও তিনি এক মুহূর্তের জন্য প্রিয় দল থেকে মুখ ফিরিয়ে নেননি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে মোহামেডানের প্রতিটি ম্যাচেই তার উপস্থিতি ছিল যেন অবধারিত। বয়সের ভারে নুয়ে পড়লেও তরুণ সমর্থকদের মতোই গলা ফাটিয়ে চিৎকার করে দলকে উৎসাহ দিতেন তিনি।

শুধু ফুটবল নয়—সাদা-কালো শিবিরের হকি ও ক্রিকেট দলেও সমানভাবে সরব ছিলেন আতাউর রহমান। খেলার দিনগুলোতে স্টেডিয়াম আর অন্য দিনগুলোতে মোহামেডান ক্লাব প্রাঙ্গণেই কাটত তাঁর জীবনের বড় একটি সময়।

গত কয়েক বছর ধরে স্টেডিয়াম সংস্কার কাজ চলায় খেলা ঢাকার বাইরে চলে যায়। বার্ধক্যজনিত কারণে একসময় ঘরবন্দী হয়ে পড়েন আতাউর রহমান। তবে মাঠে যেতে না পারলেও প্রিয় ক্লাবের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। নিয়মিত দলের খোঁজখবর রাখতেন। অনেক ভক্ত-সমর্থকও সময় করে তাঁর বাসায় গিয়ে দেখা করে আসতেন।

আতাউর রহমানের মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গন ও মোহামেডান পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বাদ জোহর টিকাটুলি মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০