ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন স্বর্ণজয়ী শুটার অঙ্গদ বীর সিংহ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ জানুয়ারী ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন স্বর্ণজয়ী শুটার অঙ্গদ বীর সিংহ

নাগরিকত্ব বদলের সিদ্ধান্তে নতুন আলোচনায় উঠে এসেছেন ভারতের শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া। এক সময় ভারতের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত সাফল্য এনে দেওয়া এই অ্যাথলেট এখন থেকে আর ভারতের জার্সিতে খেলবেন না। ভবিষ্যতে তাকে দেখা যাবে কানাডার প্রতিনিধিত্ব করতে।
টোকিও অলিম্পিকে ভারতের হয়ে অংশ নেওয়া এবং এশিয়ান গেমসে পদক জেতা অঙ্গদ ইতোমধ্যে ভারতের নাগরিকত্ব ত্যাগ করে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। দীর্ঘদিন ভারতের শুটিং দলে ধারাবাহিক পারফরম্যান্সের পর তার এই সিদ্ধান্তকে ঘিরে ক্রীড়া মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

পরিবারকেন্দ্রিক সিদ্ধান্ত থেকেই কানাডায় স্থায়ীভাবে বসবাস বেছে নিয়েছেন ৩০ বছর বয়সী এই শুটার। চলতি বছর থেকেই কানাডার হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সামনে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস থাকায় সময়মতো ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) থেকে অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করেছেন অঙ্গদ। ফলে নিয়মগত দিক থেকে তার দেশ পরিবর্তনে আর কোনো জটিলতা থাকছে না।

এনআরএআই-এর সেক্রেটারি জেনারেল পবন সিংহ বলেন, অঙ্গদের সিদ্ধান্তে সংস্থার আপত্তি নেই। কোন দেশের হয়ে খেলবেন, সেটি খেলোয়াড়ের ব্যক্তিগত পছন্দের বিষয়। যদিও সংস্থার দৃষ্টিতে অঙ্গদের মতো প্রতিভাবান শুটারের বিদায় ভারতের শুটিংয়ের জন্য বড় ধাক্কা।
ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে ব্রোঞ্জজয়ী স্কেট দলের সদস্য ছিলেন অঙ্গদ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্টে পরপর দুইবার সোনা জয়ের পাশাপাশি এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ভারতের স্বর্ণজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০