জুলাই অভ্যুত্থানে থানা লুট: এখনও উদ্ধার হয়নি ১৫ শতাংশ অস্ত্র - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জানুয়ারী ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানে থানা লুট: এখনও উদ্ধার হয়নি ১৫ শতাংশ অস্ত্র

জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ জানান, জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।

অস্ত্র-গুলি উদ্ধার করা জরুরি উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, হারিয়ে যাওয়া গোলা-বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বানও জানান তিনি।

আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা-নিরপেক্ষতা-স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো কাজ করতে হবে, যাতে নির্বাচনের উৎসব আমেজ বিরাজ থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০