বিশ্বকাপের ম্যাচ সরাতে চাইছে বাংলাদেশ, মুখ খুলল ভারতীয় বোর্ড - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ম্যাচ সরাতে চাইছে বাংলাদেশ, মুখ খুলল ভারতীয় বোর্ড

মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারছেন না। ভারতে চলমান বাংলাদেশ বিরোধী মনোভাবের কারণে পরিস্থিতি ক্রমেই বৈরী হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর কথা ভাবছে।

এবার এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই বলেছে, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হবে। তারা একে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’ বলে উল্লেখ করেছে।

মোস্তাফিজুর রহমান ও আইপিএল বিতর্কের রেশ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দেওয়ার প্রস্তু

তি নিচ্ছে। চিঠিতে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অনুরোধ থাকবে বলে জানা গেছে। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসর চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’-তে। তাদের সঙ্গে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়। আর একটি ম্যাচ মুম্বাইয়ে। তবে বিসিসিআই মনে করে, এখন সূচি বদলানো প্রায় অসম্ভব। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘কারও ইচ্ছেমতো ম্যাচ বদলানো যায় না। এটা লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলের কথা ভাবুন। তাদের বিমান টিকিট, হোটেল সব বুক করা।’

ওই সূত্র আরও বলেছে, ‘প্রতিদিন তিনটি করে ম্যাচ আছে। তার একটি শ্রীলঙ্কায়। সম্প্রচার দলও জড়িত। তাই বিষয়টি বলা যত সহজ, করা তত সহজ নয়।’

এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর। আইপিএল ২০২৬-এর আগে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে দলে রাখেনি। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মোস্তাফিজকে ছাড়তে হয় ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বিবেচনায়।
এরপরই শনিবার রাতে জরুরি বৈঠক করে বিসিবি। জানা গেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশেও আইসিসির কাছে বিষয়টি তোলা হচ্ছে। সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে।’

তিনি আরও লেখেন, ‘চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’

বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। ৯ ফেব্রুয়ারি ইতালি। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এই তিনটি হবে কলকাতায়। ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ হবে মুম্বাইয়ে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০