টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ‘শিগগিরই’ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ‘শিগগিরই’

আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড আইসিসিতে জমা দিয়েছে- তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। এই নিয়ে জল্পনা ও কৌতূহল ক্রমেই বাড়ছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানান, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করা হবে।

আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ছিল শুক্রবার। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। চূড়ান্ত সময়ে পরিবর্তন কেবল চোটাঘাতের ক্ষেত্রে অনুমোদনের ভিত্তিতে করা যাবে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, গত ৬-৮ মাসের স্কোয়াডই মূলত বিশ্বকাপের জন্য গড়া হয়েছে। পরিবর্তনের সম্ভাবনা সামান্য। বিপিএল চলাকালে কেউ অসাধারণ পারফরম্যান্স করলে অবশ্য আমরা খেয়াল রাখব।

তিনি আরও জানান, দল নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আইসিসিতে জমা দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখন ও কীভাবে ঘোষণা করবে, তা বোর্ডের বিষয়।

নাজমূল আবেদীন জানান, দল লুকিয়ে রেখে পরে ঘোষণা করার কোনো পরিকল্পনা নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে শিগগিরই দল ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০