শুধু পাতিলেবু নয়, আপনার শরীরে হ্যাংওভার কাটাবে যে ৩ ফল - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু পাতিলেবু নয়, আপনার শরীরে হ্যাংওভার কাটাবে যে ৩ ফল

অতিরিক্ত মদপান আপনার শরীরের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আর আপনি যদি অতিরিক্ত মদপানের ফলে অস্বস্তি বোধ করেন, তাহলে কিছু জিনিস সাহায্য করতে পারে। এই যেমন ডিহাইড্রেশন হ্যাংওভারের অন্যতম কারণ। কারণ প্রচুর পরিমাণে পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকে। আর শরীরকে সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। সেই সঙ্গে হালকা ও পুষ্টিকর খাবার হজমে সাহায্য করে।

সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো— অতিরিক্ত মদপান এড়িয়ে চলাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। কারণ হ্যাংওভার হলে পর্যাপ্ত পানি ও গ্যাসের ওষুধ খাওয়া ছাড়া উপায় থাকে না। তবে কিছু ফল রয়েছে, যা খেলে হ্যাংওভার কেটে যাবে। নতুন বছরটা হ্যাংওভারের সঙ্গে শুরু না করাই ভালো। কিন্তু রাতে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় ও পার্টি করেছেন। লাগামছাড়া মদপানও করে ফেলেছেন। সকালে ঘুম ভেঙেছে কিন্তু ঘোর কাটেনি। মাথায় অসহ্য ব্যথা, শরীরজুড়ে আলসেমি, খিদে নেই এবং গ্যাস হয়ে গেছে। এই যে হ্যাংওভার, তা বুঝতেই পারছেন। তবে কিছু ফল রয়েছে, যা খেলে হ্যাংওভার কেটে যাবে।

চলুন জেনে নেওয়া যাক, যে তিন ফল আপনার শরীরের হ্যাংওভার কাটাতে সাহায্য করবে—

১. কলা

কলা আপনার শরীরের জন্য একটি উপকারী ফল। কারণ কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, যা শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মদপান করলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। যে হরমোন শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে, তার উৎপাদন বন্ধ করে দেয় অ্যালকোহল। এ সমস্যা দূর করতে সাহায্য করে কলা। তা ছাড়া কলা খেলে গ্যাস-অম্বলও নিমেষে কমে যাবে। হ্যাংওভারের সঙ্গে যদি অ্যাসিডিটিতেও ভোগেন, তা হলে কলা খেয়ে নিন।

২. কমলালেবু

এখন বাজারে তরমুজ না পেলেও কমলালেবু অনায়াসে পেয়ে যাবেন। এই শীতে কমলালেবু খেয়ে হ্যাংওভার কাটাতে পারেন। অত্যধিক মদপান করে ফেললে অনেকেই পাতিলেবুর রস খান। এতে দারুণ কাজ দেয়। একইভাবে পরদিন সকালে কমলালেবুর রসও খেতে পারেন। এতে ভিটামিন সি রয়েছে, যা শরীরে গ্লুটাথিয়নের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এই অ্যান্টি-অক্সিডেন্ট শরীর থেকে অ্যালকোহল বের করে দিতে সাহায্য করে। তাই পাতিলেবু হোক কিংবা কমলালেবু— মদপান করলে এই ফল সঙ্গে রাখুন।

৩. তরমুজ

মদপানের পর দিন যদি মাথাব্যথা করে, তাহলে কোনো কাজেই মন লাগে না। এই মাথাব্যথা হয় ডিহাইড্রেশনের কারণে। তাই এই সময়ে যদি তরমুজ খান, তাহলে উপকার পাবেন। তরমুজের মধ্যে L-citrulline নামের একটি যৌগ রয়েছে, যা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০