প্রতিদিন বেদানা খেলেই শরীরে ঘটে যে ১০ পরিবর্তন - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিদিন বেদানা খেলেই শরীরে ঘটে যে ১০ পরিবর্তন

দেখতে যেন ছোট্ট রত্নভরা বাক্স! বেদানার লালচে দানাগুলো শুধু চোখ জুড়ানোই নয়, পুষ্টিগুণেও ভরপুর। প্রাচীনকাল থেকেই এই ফলকে শক্তিবর্ধক ও রোগ প্রতিরোধের জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়ে আসছে। তবে যদি টানা এক মাস প্রতিদিন বেদানা খান—তাহলে শরীরে কী ধরনের পরিবর্তন আসে? গবেষণা বলছে, পরিবর্তনগুলো কিন্তু বেশ উল্লেখযোগ্য।

১. হৃদযন্ত্র পায় অতিরিক্ত সুরক্ষা

এনআইএইচ–এ প্রকাশিত এক পর্যালোচনায় দেখা গেছে, আট সপ্তাহ প্রতিদিন বেদানার রস খেলে রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইড কমে। একই সঙ্গে বাড়ে ভালো কোলেস্টেরল (এইচডিএল), কমে দেহের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ।

২. ত্বকে ফিরে আসে স্বাভাবিক দীপ্তি

২০২২ সালের এক প্লেসবো-কন্ট্রোলড গবেষণা জানায়, দৈনিক বেদানা–এক্সট্র্যাক্ট খেলে ত্বকের তেল নিঃসরণ কমে, মাইক্রোবায়োমের ভারসাম্য ভালো হয় এবং গভীর বলিরেখা চোখে পড়ার মতোই কমে।

৩. প্রদাহ কমে শরীর থাকে হালকা

দীর্ঘস্থায়ী প্রদাহই অনেক রোগের মূল কারণ। হেলথলাইন জানাচ্ছে—বেদানায় থাকা ‘পিউনিকালাজিন’ নামের যৌগ শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর।

৪. স্মৃতি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে

২০২৩ সালের একটি সিস্টেমেটিক রিভিউ অনুসারে, প্রতিদিন বেদানা খেলে জ্ঞানীয় ক্ষমতা বাড়ে ও স্মৃতিশক্তির অবনতি কমে। আবার এনআইএইচ–এর এক গবেষণায় দেখা গেছে—প্রতিদিন ২৩০ মি.লি. বেদানার রস এক বছর পান করলে ভিজ্যুয়াল লার্নিং ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা বজায় থাকে।

৫. গাট হেলথ হয় আরও শক্তিশালী

বেদানা প্রিবায়োটিক হিসেবে কাজ করে—অর্থাৎ অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করে। এর ফাইবার হজম ভালো করে, পুষ্টি শোষণ বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক।

৬. রক্তে শর্করা থাকে নিয়ন্ত্রণে

বেদানা সরাসরি ওষুধের বিকল্প নয়, তবে নিয়মিত খেলে রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে খেলে উপকার আরও বেশি।

৭. ব্যায়ামের পর পেশির পুনরুদ্ধার দ্রুত হয়

এক গবেষণায় দেখা গেছে, ২১ দিন বেদানা–এক্সট্র্যাক্ট গ্রহণ করা অ্যাথলিটদের ব্যায়ামজনিত অক্সিডেটিভ ক্ষতি কমেছে। আরেক গবেষণায় সাইক্লিস্টদের সহনশীলতা ও স্ট্যামিনা দুটোই বেড়েছে। ফলে এক মাস পর ব্যথা কম, পুনরুদ্ধার দ্রুত—এমন উপকার মিলতে পারে।

৮. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে

একটি বড় বেদানায় রয়েছে দৈনিক ভিটামিন–C–এর প্রায় ৩২%। সঙ্গে আছে ফোলেট, পটাশিয়াম ও নানা অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরকে সংক্রমণ প্রতিরোধে শক্তিশালী করে। বেদানার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণও রোগজীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০