ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় বুধবার দুপুর পর্যন্ত এই যানজট অব্যাহত থাকে।

এদিন দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মহাসড়কের মেঘনা ঘাট থেকে কাঁচপুর (চিটাগাং রোড) পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে অসুস্থ রোগী, নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়েন।

চাঁদপুরগামী যাত্রী আবির হক বলেন, সকাল সাড়ে ১০টায় রওনা দিয়েছি। এখনো মদনপুর পার হতে পারিনি। দুই ঘণ্টার পথ পাঁচ ঘণ্টায়ও শেষ হবে কিনা সন্দেহ।

কুমিল্লাগামী যাত্রী ফয়সাল ইসলাম বলেন, বাসে ছোট বাচ্চা নিয়ে আটকে আছি। দীর্ঘ সময় ধরে গাড়ি না চলায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। পানি ও খাবারেরও সংকট দেখা দিয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদির জিলানী বলেন, মঙ্গলবার রাতে মদনপুর এলাকায় একটি বড় মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১০

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১১

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১৩

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৪

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৫

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৬

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৭

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৮

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৯

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০