নির্বাচন থেকে সরে দাঁড়ালেন একে আজাদ - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন একে আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে নির্বাচন করছেন না আলোচিত স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। সোমবার (২৯ ডিসেম্বর) ছিল নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন মনোনয়নপত্র জমা দেননি ফরিদপুর-৩ সংসদীয় আসনের আলোচিত এই প্রার্থী।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল না করায় আইনিভাবেও তিনি এবারের নির্বাচনের প্রতিযোগিতার বাইরে চলে গেলেন।

তফসিল ঘোষণার আগেই ফরিদপুর-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এ কে আজাদ। সম্ভাব্য প্রার্থী হিসেবে তখন থেকেই তিনি এলাকায় বেশ সরব ছিলেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ, নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগসহ নানা তৎপরতায় তাকে নিয়মিত দেখা গেছে। এতে করে ভোটারদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে প্রত্যাশা তৈরি হয়।

তবে এ বিষয়ে এ কে আজাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ব্যক্তিগত ও রাজনৈতিক নানা বাস্তবতা বিবেচনা করেই তিনি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে এ কে আজাদের প্রার্থিতা না থাকায় ফরিদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কৌশল ও নির্বাচনী হিসাব-নিকাশে নতুন করে পরিবর্তন আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১০

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১১

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১৩

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৪

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৫

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৬

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৭

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৮

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৯

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০