বিপিএল খেলতে এসে বিবাহবিচ্ছেদের ঘোষণা ইমাদ ওয়াসিমের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ ডিসেম্বর ২০২৫, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএল খেলতে এসে বিবাহবিচ্ছেদের ঘোষণা ইমাদ ওয়াসিমের

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বর্তমানে বাংলাদেশের সিলেটে অবস্থান করছেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) রাতে সেখানে থেকেই ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই পাক অলরাউন্ডার।

ইনস্টাগ্রামে এক পোস্টে ইমাদ লেখেন, গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ আর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে আন্তরিক অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।’
তিনি আরও লেখেন, ‘দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ্য করবেন না। কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতেও সবাইকে অনুরোধ করছি।

ইমাদ লেখেন, সন্তানদের বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি তাদের বাবা। আমি আগের মতোই দায়িত্বশীলভাবে তাদের দেখভাল করে যাব। আপনাদের বোঝাপড়া ও সম্মানের জন্য ধন্যবাদ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানিয়া আশফাকও। তিনি লেখেন, আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।

এছাড়া বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে দায়ী করেছেন সানিয়া আশফাক। তার ভাষ্য অনুযায়ী, ইমাদকে বিয়ে করার ইচ্ছা থাকা এক তৃতীয় ব্যক্তির জড়িত হওয়াটা তাদের ভেঙে পড়া সম্পর্কে ‘চূড়ান্ত আঘাত’ হয়ে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০