হাদির খুনি ভারতে থাকলে তারা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে- উপদেষ্টা রিজওয়ানা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদির খুনি ভারতে থাকলে তারা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে- উপদেষ্টা রিজওয়ানা

ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে (খুনিকে) যদি ভারতে খুঁজে পাওয়া যায়, তারা অবশ্যই বাংলাদেশকে সহায়তা করবেন- এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনরতদের সামনে গিয়ে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, হাদিকে যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তারা বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকলে আমরা অবশ্যই যেন তাদের ফিরিয়ে আনতে পারি- এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে, হত্যাকারীকে ভারতে খুঁজে পাওয়া গেলে তারা বাংলাদেশকে সহায়তা করবে।

তথ্য উপদেষ্টা বলেন, আশ্বস্ত করছি, ওসমান হাদিকে যারা খুন করেছে, চিহ্নিত খুনি, এর পেছনে যারা ছিল, সকলকে বিচারের মুখোমুখি করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি।

উপদেষ্টা বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে এই হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে। এই চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে যেন বিচার করে যাওয়া যায়, সেটার নিশ্চয়তা আমি দিচ্ছি। আমরা থাকতে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০