বিএনপির সাবেক মন্ত্রীর দুই ছেলে লড়তে চান একই আসনে - সমকন্ঠ
শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির সাবেক মন্ত্রীর দুই ছেলে লড়তে চান একই আসনে

গাজীপুর-১ আসন (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি কর্পোরেশনের একাংশ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপন দুই ভাই। একই পরিবার থেকে আপন দুই ভাই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের খবরে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়ন সংগ্রহ করা ওই ভাই হলেন, গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং তার বড় ভাই চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকী।

তারা দুজনই সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।

অন্যদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র মো. মজিবুর রহমান। দলীয় মনোনয়ন না পাওয়ায় গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ওই একই আসন থেকে তার বড় ভাই চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকীও মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করেছি, শেষ পর্যন্ত কী হয়, তা দেখা যাবে।

অন্যদিকে চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকী বলেন, আমার এলাকায় জনপ্রিয়তা রয়েছে। সে কারণেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বাংলাদেশ লেবার পার্টির (আনারস প্রতীক) প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে।

এছাড়াও গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেন বলে সূত্রে জানা যায়।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাগদল বিলুপ্ত করে নতুন রাজনৈতিক দল গঠনের সময়ে অন্যতম সদস্য ছিলেন তানভীর আহমেদ সিদ্দিকী। জিয়াউর রহমান ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

১

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

২

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৩

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৪

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৫

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৬

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৭

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৮

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৯

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১০

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১১

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১২

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৩

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৪

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৫

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৬

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৭

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৮

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৯

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

২০