ট্রাক চালাতে গিয়ে আহত মেসির বোন, পেছালো বিয়ের দিন-তারিখ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাক চালাতে গিয়ে আহত মেসির বোন, পেছালো বিয়ের দিন-তারিখ

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ট্রাক চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসির বোন মারিয়া সল। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। সেইসঙ্গে মেরুদণ্ডের কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার কারণে মারিয়ার বিয়ের দিন–তারিখও পেছানো হয়েছে। আগামী ৩ জানুয়ারি বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন এক প্রতিবেদনে জানিয়েছে, মারিয়া নিজেই তাদের এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি তার মা সেলিয়া এবং আর্জেন্টিনার সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতো দুর্ঘটনার খবরটি জানিয়েছেন। মারিয়া এখন বিপদমুক্ত। তবে আঘাত থেকে সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে।

মেসির জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে মারিয়ার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত সফর শেষে এখন মেসি রোজারিওতে ছুটি উপভোগ করছেন। তার মা সেলিয়া জানিয়েছেন, মারিয়া এসইউভি চালানোর সময় একটি দেয়ালে ধাক্কা মারেন। এতে তার কবজির কিছু অংশ পুড়েছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয় এবং গোড়ালি ভেঙেছে।

মারিয়ার প্রেমিকের নাম হুলিয়ান। ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৯ দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন তিনি। রোজারিওর দক্ষিণাঞ্চলে লা বাজাদা অঞ্চলে থাকতে কৈশোর থেকে প্রেমে জড়িয়ে পড়েন মারিয়া ও হুলিয়ান। ১২ বছরের প্রেমের সম্পর্ক তাদের।

বিশ্ব ফুটবলের মহাতারকা মেসির বোন মারিয়া পেশায় একজন ব্যবসায়ী। মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড ‘বিকিনিস রিও’–এর মালিক তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০