বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা

২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর মধ্যেই সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুঙ্কার ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেন, ‘বাংলা জিতে দিল্লি কাড়ব। ওরা (বিজেপি) মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন।

এসআইআর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সময়ে করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। পুরো এসআইআর প্রক্রিয়াকে ‘ব্লান্ডার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘টোটালটাই আনপ্ল্যানড, বিজেপির কথায় বিজেপির কমিশন। বিজেপি তুমি আমাদের সঙ্গে কোনও কিছু খেলেই কিছু করতে পারবে না। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো। বিজেপির দাবি আরও নাকি দেড় থেকে দুই কোটি নাম বাদ দিতে হবে।

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব। চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব‌।

এদিকে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করলেও ভোটবাক্সে এর কোনো প্রভাব পড়বে না বলে সদর্পে ঘোষণা করেন মমতা। তার অভিযোগ নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশ পরিবর্তন করছে। এ পর্যন্ত অন্তত ২২ থেকে ২৪ বার নির্দেশ বদলেছে। এর ফলে বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন বাড়ি বাড়ি ঘুরে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কিনা তাদের খোঁজ নেয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে তারা যেন সঠিক চ্যানেলে অভিযোগ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

এসআইআর-এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটার বাদ পড়েছে। মমতা এদিন দলীয় কর্মী বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০