দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০ - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় গণহত্যার ঘটনা।

পুলিশ জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল এলাকায় কী কারণে হামলাটি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
এক বিবৃতিতে পুলিশ জানায়, বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি এএফপিকে বলেন, হামলায় ১০ জন নিহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত বেকারসডালের একটি বারের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জন নিহত হয়।

পুলিশ জানায়, সর্বশেষ হামলাটি অবৈধভাবে মদ বিক্রির একটি স্থানে চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার তুলনামূলকভাবে বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

২

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৩

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৪

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৫

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৬

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৭

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৮

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৯

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১০

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১১

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১২

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৩

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৪

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৫

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৬

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৭

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৮

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৯

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

২০