ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি- ট্রাম্প - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি- ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে একটি চুক্তি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের একাধিক শীর্ষ নেতার সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে তার আলোচনা ছিল ‘খুব দীর্ঘ এবং খুব ভালো’। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ন্যাটোর নেতাদের সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের ভাষায়, ‘আমি মনে করি, এখন আমরা শান্তিচুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছি।’

ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন, যখন জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ইউরোপীয় শক্তিগুলোর নেতারা। ওই বৈঠকে সম্ভাব্য শান্তিচুক্তি কার্যকর ও রক্ষা করতে একটি ‘বহুজাতিক বাহিনী’ গঠনের প্রস্তাব দেয়া হয়। ইউরোপীয় নেতাদের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থনে শক্ত নিরাপত্তা নিশ্চয়তা থাকলে রাশিয়া ভবিষ্যতে চুক্তি ভাঙতে পারবে না।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, শান্তিচুক্তির পরও ইউক্রেনের সেনাবাহিনী শক্তিশালী অবস্থানে থাকবে এবং শান্তিকালেও প্রায় আট লাখ সেনা বজায় রাখা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও যাচাই ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেয়া হয়েছে, যা চুক্তি লঙ্ঘন শনাক্ত এবং ভবিষ্যৎ হামলার আগাম সতর্কতা দেবে।

জেলেনস্কি এর আগে বলেন, ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সহজ ছিল না, তবে এতে কিছু অগ্রগতি হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র নতুন যে নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিচ্ছে, তা গুরুত্বপূর্ণ হলেও ভূখণ্ড প্রশ্নে এখনও দুই পক্ষের অবস্থান ভিন্ন।

ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাস—ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল—নিয়ে মতভেদই এখন বড় বাধা। মার্কিন কর্মকর্তাদের একটি অংশের মতে, শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে এসব অঞ্চলের নিয়ন্ত্রণ ছাড়তে হতে পারে। তবে জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের ছাড় তার দেশের জন্য গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে ভূখণ্ডের স্বীকৃতি এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেয়া বিষয়ে রাশিয়াও তার দাবিতে অনড় রয়েছে। মস্কো ইউরোপীয় নেতৃত্বাধীন কোনো বাহিনী ইউক্রেনে মোতায়েনের প্রস্তাবের বিরোধিতাও করেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

২

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৪

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৫

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৬

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৭

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৮

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৯

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১০

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১১

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১২

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৩

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৪

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৫

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৬

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৭

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৮

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৯

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

২০