বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী মেসি, তবে নিশ্চিত নন - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী মেসি, তবে নিশ্চিত নন

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে উত্তাপ এখন থেকেই বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র, সেদিনই জানা যাবে কোন দল কার মুখোমুখি হবে ফুটবল মহাযজ্ঞে।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে সেই লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম লিওনেল মেসি। বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী হলেও এখনো শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, নিজের ফর্ম ও প্রয়োজনীয়তা বুঝেই বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেবেন তিনি।
তিনি বলেন, বিশ্বকাপে খেলা দারুণ অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো অবস্থায় পাই এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই।

মেসি আরও বলেন, শিরোপা ধরে রাখা কঠিন হলেও আর্জেন্টিনার ভালো সুযোগ রয়েছে। দলের অভিজ্ঞতা, শক্ত মানসিকতা এবং ছন্দ, সবকিছুই তাদের এগিয়ে রাখছে। তার ভাষায়, আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে, সর্বোচ্চটা দিয়ে লড়বে। কিন্তু বিশ্বকাপ অত্যন্ত কঠিন প্রতিযোগিতা, খুব ছোট কারণেও ছিটকে যেতে হয়। যেকোনো দলই বিপদ তৈরি করতে পারে। আমাদের দলের খেলোয়াড়রা জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামে, স্কোয়াডটি বিজয়ী মানসিকতার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০