আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কথায় আছে-‘শেষ ভালো যার, সব ভালো তার’-ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ান স্বাগতিকরা। গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। যা সফরকারীদের বিপক্ষে টাইগারদের চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয়। যদিও আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক।

গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। গুটিয়ে যায় ১১৭ রানে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক পল স্টালিংয়ের ব্যাট থেকে। আয়ারল্যান্ডের দেখা লক্ষ্য তাড়া করতে নেমে হেসে-খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৬ বলে অপরাজিত ৫৫ রানে ইনিংস খেলে ম্যাচ-সেরা হয় তানজিদ হাসান তামিম। এছাড়াও এই ম্যাচে আইরিশদের পাঁচটি ক্যাচ তালুবন্দি করেছেন এই ওপেনার। যা এক রেকর্ডও বটে। আইসিসির পূর্ণ সদস্যের দলের মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ ধরার কীর্তি গড়েছেন এই টাইগার ওপেনার।

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। তবে অধিনায়ক হিসেবে নিজের নাম তুলেছেন রেকর্ড বুকে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন লিটন। যদিও এমন জয়ের দিনে বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন লিটন। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে বোলাদের নিয়ে লিটন বলেন, ‘সব বোলাররা দারুণ করেছে। পাওয়ার প্লেতে তারা (আয়ারল্যান্ড) অনেক করে ফেলেছিল। পরে মাহাদী ও রিশাদ আমাদের খেলায় ফেরাল। তারা দায়িত্ব নিয়েছে এবং দারুণ কাজ করেছে।

প্রথম ম্যাচে দলে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ কাজে লাগান শেখ মাহাদী। সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন উইকেট শিকারের পর গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে এক উইকেট নেন এই স্পিনার। দুই ম্যাচে চার উইকেট নিয়ে হয়েছেন সিরিজ-সেরা। ম্যাচ শেষে সিরিজ সেরা হওয়ার পর নিজের সাফল্য নিয়ে মাহাদী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে, গত দুটি ম্যাচে আমি দ্রুত বল করছিলাম কিন্তু ভালো হয়নি। এরপর, আমি খুব ভালো বোলিং করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে মাঝের ওভারটি গুরুত্বপূর্ণ এবং এটাই আমার ভূমিকা। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি, এবং আশা করি, ইনশাল্লাহ, আগামীতে আরো ভালো করব। আমি প্রথম ম্যাচ খেলছিলাম না, তবে দ্বিতীয় ম্যাচে আমি খুব ভালো বোলিং করছি। আমি আমার ভ্যারিয়েশন ব্যবহার করছি এবং আমার লাইন এবং লেন্থের ওপর মনোযোগ দিচ্ছি। আমি ব্যাটসম্যানের বিরুদ্ধে কাজ করি, এবং এই কারণেই আমি সফল। শিশিরের সঙ্গে বল করা আমার পক্ষে কঠিন কারণ আমি একজন ফিংগার স্পিনার, তবে আমি আমার সেরাটা চেষ্টা করছি। এই কারণেই আমি সফল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০