ইমরান খানকে নিয়ে নতুন তথ্য দিলেন তার বোন - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩ ডিসেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খানকে নিয়ে নতুন তথ্য দিলেন তার বোন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। উজমা খান জানান, তার বোন আলিমা ও নওরীনের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন।

সম্প্রতি ইমরান খানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পরিবারকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। দল ঘোষিত কর্মসূচির আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, উজমা খানকে আগেই জানানো হয়েছিল যে তাকে সরাসরি কারাগারের ভেতর ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। সাক্ষাৎ শেষে তিনি জানান, অবশেষে অনুমতি পাওয়ায় তিনি খুশি এবং বাইরে এসে সবকিছু জানাবেন।

এদিকে আদিয়ালা কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আদিয়ালা জেল রোডে নতুন পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন— এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠে পাকিস্তান। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয়। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০