হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি - সমকন্ঠ
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

আরব সাগর থেকেও দ্রুত শত্রু বাহিনীকে হটিয়ে দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। তিনি জানান, তাদের জোরালো প্রতিরোধের মুখেই শত্রু বাহিনী ইতোমধ্যে হরমুজ প্রণালি থেকে আরব সাগরে পিছু হটতে বাধ্য হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় খামেনি দাবি করেন, ইরানের দক্ষিণ উপকূলের জলসীমা থেকে শত্রুবাহিনীকে আরব সাগরের দিকে ঠেলে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালি রক্ষাকারী বাহিনীর আঘাতে তারা এখন আর আরব সাগরের ওপারে এগোতে সাহস পাচ্ছে না।

তিনি বলেন, যখনই তারা ঝুঁকি নিয়ে এগিয়েছে, নিজেরাই ক্ষতির মুখে পড়েছে। শিগগিরই সেই দিন আসবে যখন আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।

খামেনি আরও বলেন, কেউ কেউ ইরানকে বিশ্বের চতুর্থ পরাশক্তি বলে মনে করেন। কিন্তু ঐশ্বরিক হিসাবে ইরানই সবচেয়ে শক্তিশালী। একই সঙ্গে তিনি দেশের জনগণের রাস্তায়-মাঠে উপস্থিত থাকার কথা উল্লেখ করে তাদের “দায়িত্বশীল উপস্থিতি”র প্রশংসা করেন।

এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথ নিয়ে উত্তেজনা এখনও চলছে। গত কয়েক মাসে এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত চলছে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহে পড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

২

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৩

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

৪

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

৫

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

৬

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

৭

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

৮

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

৯

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১০

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

১৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

১৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

১৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

১৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০