শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

ঝিনাইদহে পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার কথা ছিল; কিন্তু শিক্ষকরা পরীক্ষা গ্রহণ করেননি।

এতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সরকারি বালিকা বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে পড়ে। বিক্ষোভ করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হয় তারা।

পরিস্থিতি সামলাতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। তারাও ছুটে আসেন জেলা প্রশাসকের কার্যালয়ে।

দুপুরে জেলা প্রশাসক, শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মী এবং অন্দোলনরতদের নিয়ে বৈঠকে বসেন।

এ সময় সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটিসহ শিক্ষকদের নেতিবাচক নানা দিক তুলে ধরেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সামাওয়াত, সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বক্তব্য রাখেন।

 

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে বার্ষিক পরীক্ষাসহ সব পরীক্ষা সময়মতো গ্রহণ করার ওপর জোর দেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, দরকার পড়লে ছুটির দিনেও পরীক্ষা নিতে হবে।

এ সময় উপস্থিত শিক্ষকরা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্ত হয়।

এর আগে সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধের প্রতিবাদে মাঠে নামে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে হয়ে উঠে। বিক্ষুব্ধ হয়ে উঠেন অভিভাবকরা। এ অবস্থায় সেখানে জেলা প্রশাসকসহ সব পদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) চার দফা দাবি আদায়ের জন্য সারা দেশে ৩২১ সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা বার্ষিক ও সব পরীক্ষা বর্জন করে ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি পালন করছেন। এতে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০