সিলেট বিভাগের সব থানার ওসি বদলি - সমকন্ঠ
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগের সব থানার ওসি বদলি

সিলেটের ৪ জেলার পুলিশ সুপারদের পর এবার ৩৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৩৯ থানার মধ্যে সিলেট জেলার ১১, সুনামগঞ্জের ১২, হবিগঞ্জের ৯ ও মৌলভীবাজারের ৭টি থানা পাচ্ছে নতুন ওসি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। এ তালিকায় সিলেটের ৩৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম রয়েছে।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন- সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় মোহাম্মদ সফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট থানায় মোহাম্মদ আব্দুল আহাদ, জকিগঞ্জ থানায় মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বালাগঞ্জ থানায় মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া, বিশ্বনাথ থানায় গাজী মো. মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ থানায় মো. আরিফুল ইসলাম, বিয়ানীবাজার থানায় মো. ওমর ফারুক, ওসমানী নগর থানায় মো. মুর্শেদুল হাসান ভূঁইয়া, জৈন্তাপুর থানায় মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কানাইঘাট থানায় মো. আমিনুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানায় আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।

সুনামগঞ্জ জেলার শাল্লা থানায় মো. রকিবুজ্জামান, দোয়ারাবাজার থানায় তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ সদর থানায় মো. রতন শেখ, দিরাই থানায় এনামুল হক চৌধুরী, মধ্যনগর থানায় একেএম শাহাবুদ্দিন শাহিন, জামালগঞ্জ থানায় মো. বন্দে আলী, ছাতক থানায় মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথপুর থানায় মো. শফিকুল ইসলাম, ধর্মপাশা থানায় মো. শহীদ উল্লাহ, শান্তিগঞ্জ থানায় মো. ওলি উল্লাহ, বিশ্বম্ভরপুর থানায় জাহিদুল ইসলাম, তাহিরপুর থানায় মো. আমিনুল ইসলাম।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় মো. মুনায়েম মিয়া, শায়েস্তগঞ্জ থানায় মো. আবুল কালাম, হবিগঞ্জ সদর থানায় মো. দেলোয়ার হোসেন, মাধবপুর থানায় মো. মাহবুব মুর্শেদ খান, বাহুবল থানায় মো. সাইফুল ইসলাম, চুনারুঘাট থানায় শফিকুল ইসলাম, বানিয়াচং থানায় শরিফ আহমেদ, আজমিরীগঞ্জ থানায় আকবর হোসেন, লাখাই থানায় মো. জাহিদুল হক।

মৌলভীবাজার জেলার রাজনগর থানায় মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, বড়লেখা থানায় মো. মনিরুজ্জামান খান, কুলাউড়া থানায় মনিরুজ্জামান মোল্লা, মৌলভীবাজার সদর থানায় মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থানায় শেখ জহিরুল ইসলাম মুন্না, কমলগঞ্জ থানায় মো. আব্দুল আওয়াল, জুড়ী থানায় দিলীপ কান্তি নাথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

২

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৩

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

৪

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

৫

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

৬

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

৭

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

৮

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

৯

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১০

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

১৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

১৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

১৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

১৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০