মালয়েশিয়ার ‘২৫ এজেন্সির তালিকা’ নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা - সমকন্ঠ
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার ‘২৫ এজেন্সির তালিকা’ নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

মালয়েশিয়ায় কলিং ভিসায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় কোনো ধরনের তালিকা বা নোটিশ প্রকাশ করেনি বলে নিশ্চিত করেছে একাধিক সরকার সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (১ ডিসেম্বর) বিভিন্ন ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ‘কথিত’ নোটিশে দাবি করা হয় যে মালয়েশিয়া সরকার ২৫টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে—এ ধরনের কোনো নথি মালয়েশিয়ার সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল ঘোষণায় নেই।

অতীতে ২৫ এজেন্সির মাধ্যমে নিয়োগের বিষয়ে আলোচনা থাকলেও মালয়েশিয়া সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী বর্তমানে কোনো নির্দিষ্ট তালিকা, কোটা বা মনোনয়ন ঘোষণা করা হয়নি। বরং সরকার বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে নতুন ই-ভিসা ও ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি চালু করেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনও জানিয়েছে—কোনো এজেন্সিকে অনুমোদন দেওয়া হলে তা দুই দেশের সরকারি চ্যানেলের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গুজব বা যাচাই-বাছাইহীন তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে।

অভিবাসন নীতিবিষয়ক বিশেষজ্ঞ ড. এম নিয়াজ আসাদুল্লাহর মতে, সামাজিক মাধ্যমে ভুয়া তালিকার প্রচার মূলত দালালচক্রের কৌশল। তারা অনিশ্চয়তার সুযোগ নিয়ে সাধারণ প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। প্রবাসে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ার সঙ্গে সঙ্গে দালালরা বিকল্প পথ খুঁজছে। এই ধরনের গুজব তারই অংশ।

তিনি বলেন, মালয়েশিয়ার শিল্পখাত এখনো শ্রমঘাটতির মুখে থাকলেও নিয়োগ পদ্ধতি ডিজিটাল ও নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে আগের মতো নির্দিষ্ট এজেন্সির ওপর নির্ভর করার নীতি এখন আর অগ্রাধিকার নয়। সরকার চাইছে—অতিরিক্ত খরচ, মানবপাচার ও দুর্নীতি ঠেকাতে নিয়োগ ব্যবস্থাকে সরাসরি অনলাইন প্ল্যাটফর্মে স্থানান্তর করা।

মালয়েশিয়া প্রবাসী হারুনুর রশিদ বলছেন, ভুয়া তালিকা প্রকাশের ঘটনা বাংলাদেশি কর্মীদের মধ্যে অস্থিরতা বাড়ায়। যে কোনো গুজব শ্রমবাজারকে অস্থিতিশীল করে তোলে। প্রার্থীরা ভুল তথ্যের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

মালয়েশিয়া গমনেচ্ছুদের উদ্দেশে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, কেবল বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন প্রকাশিত তথ্য অনুসরণ করতে হবে। কোনো এজেন্সির কথা শুনে চুক্তি, টাকা প্রদান বা পাসপোর্ট জমা না দিতে সতর্ক থাকতে হবে।

সরকারি অনুমোদন পেলে তা দুই দেশের ওয়েবসাইট, গণমাধ্যম ও অফিশিয়াল নোটিশে প্রকাশ করা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য বিস্তার রোধে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরকে আরও সক্রিয় ও নজরদারি জোরদার করতে হবে। একই সঙ্গে কর্মী ও সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১০

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১১

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১২

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৪

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

১৫

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১৬

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

১৭

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

১৮

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৯

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

২০