অঙ্কনকে না খেলানো প্রসঙ্গে টেইট বললেন, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন’ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ডিসেম্বর ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অঙ্কনকে না খেলানো প্রসঙ্গে টেইট বললেন, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন’

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজ-নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।

বিশ্বকাপের জন্য সঠিক টিম কম্বিনেশন ও বিকল্প খেলোয়াড়দের যাচাই করার শেষ সুযোগ ছিল এই সিরিজ। এমন ভাবনা থেকেই শামীম হোসেনকে বাদ দিয়ে প্রথম দুই টি-টোয়েন্টির দলে নেওয়া হয় মাহিদুল ইসলাম অঙ্কনকে। তবে প্রথম দুই ম্যাচের একটিতেও সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটার।

সোমবার (১ ডিসেম্বর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট। অঙ্কনকে প্রথম দুই ম্যাচের একাদশে কেন নেওয়া হয়নি- এমন প্রশ্নের জবাবে টেইট বলেন, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন।

আয়ারল্যান্ড সিরিজ শেষে বিপিএলে ব্যস্ত সময় কাটাবেন ক্রিকেটাররা। এতে বিশ্বকাপের প্রয়োজনীয় প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করেন টেইট। তবে এক মাসের লম্বা বিপিএলে পেসারদের চোটের ঝুঁকিও আছে। তবে তা নিয়ে চিন্তিত নন এই পেস বোলিং কোচ।

টেইট বলেন, ভালো দিক হচ্ছে, খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। কারণ, আমি পেস বোলিং কোচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০