শচীনের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন কোহলি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ডিসেম্বর ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শচীনের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন কোহলি

অনন্য এক বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পান তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি।
এই সেঞ্চুরির সুবাদে শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন। যার সেঞ্চুরি ছিল ৫১টি। কোহলি এবার সেই রেকর্ড পেরিয়ে গেলেন।

এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি এখন কোহলির। তার নামের পাশে আছে ৫২টি ওয়ানডে সেঞ্চুরি। দুই আর তিনে থাকা নাম দুটো শচীনের। তার টেস্টে সেঞ্চুরি ৫১টিও ওয়ানডে সেঞ্চুরি ৪৯টি। টেস্টে জ্যাক ক্যালিসের সেঞ্চুরি ৪৫টি, তিনি আছেন তালিকার ৪ নম্বরে।

কোহলি আরও একটি রেকর্ড গড়েছেন এই ম্যাচে। এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক। প্রোটিয়াদের বিপক্ষে তার সেঞ্চুরি এখন ছয়টি। শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারের ছিল পাঁচটি করে।

এ দিন ১২০ বল খেলে ১৩৫ রান করে আউট হন কোহলি। ১১ চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩৩২ রান অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৭ রানের জয় পায় ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০