‘বিশ্বকাপ তোমার অপেক্ষায়’—বাংলাদেশকে শুভকামনা ফিফা সভাপতির - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘বিশ্বকাপ তোমার অপেক্ষায়’—বাংলাদেশকে শুভকামনা ফিফা সভাপতির

ফিফা বিশ্বকাপে বাংলাদেশ খেলবে—এমন আশা আজও স্বপ্নের রাজ্যেই ঘুরপাক খায়। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে লাল-সবুজের অংশগ্রহণ সীমাবদ্ধ থেকেছে কেবল বাছাইপর্বের লড়াইয়ে। তবু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মুখে যখন শোনা যায় বাংলাদেশের প্রতি শুভকামনা, তখন সেই স্বপ্নে যেন খানিক আলোর রেখা জ্বলে ওঠে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামে পর্তুগাল। ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ইনফান্তিনো। ঠিক সেখানেই এক প্রবাসী বাংলাদেশির ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়— এগিয়ে চলো বাংলাদেশ। বিশ্বকাপে তোমার অপেক্ষায় আছি।

বাংলাদেশি সমর্থকের করা একটি ভিডিওতে ফিফা সভাপতির এমন বার্তা শুনে প্রশ্ন জাগতেই পারে—যে দেশ এখনও বিশ্বকাপে মূল পর্বের স্বপ্নই দেখে, তাকে ঘিরে এমন প্রত্যাশা কেন? ইনফান্তিনো কি জানেন না বাংলাদেশ বিশ্বকাপে খেলে না?

আসলে এ শুভকামনার পেছনে আছে আরেক গল্প। মাঠে না দেখে থেকেও বিশ্বকাপ যে প্রাণ পেতে পারে, তা প্রমাণ করেছে বাংলাদেশ ২০২২ সালের আসরে। সেই সময় বাংলাদেশি সমর্থকদের আবেগ, উন্মাদনা ও হৃদয়ছোঁয়া উদযাপন নজর কেড়েছিল পুরো বিশ্বের। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তো বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ জানাতে ভুলেনি আলবিসেলেস্তারা। এমনকি তাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও ঘুরে গেছেন ঢাকায়।
ফুটবলের এই গভীর আবেগ আর অটুট সমর্থনের দিকেই হয়তো ইঙ্গিত করেছেন ইনফান্তিনো। তাই তার মুখে শোনা সেই বার্তা—বাংলাদেশকে বিশ্বকাপে দেখার প্রত্যাশা—মাঠের বাস্তবতার চেয়েও বড় হয়ে ওঠে সমর্থকদের ভালোবাসায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০