সোশ্যাল মিডিয়া যেনো বিদ্বেষ প্রকাশের প্লাটফর্ম- রাষ্ট্রদূত আনসারী - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ নভেম্বর ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়া যেনো বিদ্বেষ প্রকাশের প্লাটফর্ম- রাষ্ট্রদূত আনসারী

সোশ্যাল মিডিয়া যেনো বিদ্বেষ প্রকাশের প্লাটফর্মে পরিণত, ঘৃণা আর কুৎসা রটনা প্রতিযোগিতার উন্মুক্ত মঞ্চ— এমন হতাশা ব্যক্ত করেছেন সিনিয়র সচিব মর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ‘মতপ্রকাশের স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় শক্তি, কিন্তু সেই শক্তির অযথা প্রদর্শন এখন যেনো আমাদের দুর্বলতায় পরিণত হচ্ছে। ভাবুন তো, মতের অমিল হলেই আমরা একে অপরকে আঘাত করছি, ভাষার সীমা ভেঙে চরিত্র হনন পর্যন্ত করতে ছাড়ছি না।

রাষ্ট্রদূত মুশফিক সুনির্দিষ্ট কোনো পক্ষের কথা উল্লেখ না করে এই পোস্টে লিখেছেন, আপনারা অনেকে তো সমাজের সেই অংশ, যাদের কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে। আপনাদের কাছে মানুষ চায় দিকনির্দেশনা, সংযম, আচরণের মানদণ্ড। তাহলে কেনো এই মাত্রাহীন ব্যক্তিগত আক্রমণ কিংবা আক্রোশ? কখন থেকে বিবাদ মানে বিনোদন, আর যুক্তি মানে গালাগালি হয়ে গেল?

রাষ্ট্রদূত আরও লিখেছেন, একসময় আমরা অনেকেই বলতাম—‘হাসিনার কথা বলা, মানে মানহোলের ঢাকনা খুলে যাওয়া’! আজ কি সেই খালি জায়গা কেউ কেউ অন্যভাবে পূরণ করতে চাইছেন? যে জায়গা আলোচনার, সেখানে শুরু হয়ে যাচ্ছে দ্বন্দ্বের যুদ্ধ।

দেশের মানুষ এই সাংস্কৃতিক সহিংসতা নিতে পারছেনা উল্লেখ করে মুশফিক লিখেছেন, মানুষের একটা অংশ হয়তো এটা নাটকের মতো কিংবা বিনোদনের আশায় দেখছে, কিন্তু ভুলে গেলে চলবে না—বাংলাদেশের বেশিরভাগ সাধারণ মানুষ, যারা পরিবার নিয়ে শান্তিতে থাকতে চায়, তারা কখনোই এই সাংস্কৃতিক সহিংসতাকে গ্রহণ করবে না।

তিনি আরও লিখেছেন, যারা জুলাই ২৪ পরবর্তী হঠাৎ অতিবিপ্লবী হয়ে উঠেছেন, তারাও একবার ভাবুন—যে ঢেউ তুলতে চাইছেন, সেই ঢেউয়ের অভিঘাত সবাই বহন করতে পারে না। বিপ্লব মানে কেবল আবেগ নয়; তার ভার নিতে হয় সাহস ও দায়িত্ব দিয়ে।

মতভেদের ভিন্নতা থাকলেও পরস্পরের প্রতি সম্মান রক্ষার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু সম্মানহানী করে নয়। প্রতিবাদের ঝড় উঠুক, কিন্তু প্রতিপক্ষকে ধ্বংস করার তাড়নায় নয় । আমাদের পরবর্তী প্রজন্ম যেনো দেখে, বাংলাদেশের সচেতন সমাজ বিতর্কে জেতে যুক্তি দিয়ে, গালাগাল দিয়ে নয়। মতপ্রকাশের স্বাধীনতা যদি আমাদের অস্ত্র হয়, তবে সম্মান হোক তার ঢাল। এটাই সত্যিকারের সাহস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০