আবারও ইনজুরিতে নেইমার, চলতি বছর আর নামতে পারবেন না মাঠে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও ইনজুরিতে নেইমার, চলতি বছর আর নামতে পারবেন না মাঠে

নেইমার আর চোট—দুইয়ের সম্পর্ক যেন নিত্যসঙ্গী। এবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি হলো। ব্রাজিলিয়ান মিডিয়া গ্লোবো স্পোর্ত জানাচ্ছে, সান্তোস ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুর মেনিসকাসে চোট ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, চলতি বছর আর মাঠে নামা সম্ভব হবে না। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের সামনে এখনো তিনটি ম্যাচ বাকি থাকলেও নেইমারের চোট তাকে ব্যর্থ করছে।

বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকালে ব্রাজিলিয়ান সিরি আ–তে মিরাসলের বিপক্ষে সান্তোসের ১–১ ড্র ম্যাচে বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। এ কারণেই গতকাল ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। মঙ্গলবার সাও পাওলোয় পরীক্ষা–নিরীক্ষার পর তার বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয়। আরেক মিডিয়া ‘ও গ্লোবো’ বলছে—চলতি মৌসুমে এ নিয়ে চারবার চোট পেলেন নেইমার।

চোট পাওয়ার আগে তিনি টানা তিন ম্যাচে অংশ নিয়েছেন—পালমেইরাসকে জয়, ফ্ল্যামেঙ্গোর কাছে হার এবং মিরাসলের সঙ্গে ড্র। মিরাসলের ম্যাচে গোলও করেছিলেন, যা ৪ আগস্টের পর তার প্রথম প্রতিযোগিতামূলক গোল। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি; তার ফাউল থেকে প্রতিপক্ষ পেনাল্টি করে সমতা ফেরায়।

গত জানুয়ারিতে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার। এরপর থেকে ২৫ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। তবে এ সময়েও ইনজুরির সঙ্গে লড়তে হয়েছে তাকে। মাত্রই ইনজুরি কাটিয়ে ছন্দে ফেরার লড়াইয়ে ছিলেন এই ৩৩ বছর বয়সী।
ইন্টারনাসিওনালের সঙ্গে ১-১ ড্রয়ের পর কোচ হুয়ান পাবলো ভয়ভোদা খুবই সরাসরি কথা বলেছেন। আর্জেন্টাইন কোচ ব্যাখ্যা করেছেন, মিরাসোলের বিপক্ষে ম্যাচের আগেই নেইমারের হাঁটুতে অস্বস্তি ছিল, আর সপ্তাহজুড়েই সেই ব্যথা আরও বেড়েছে।

ভয়ভোদা বলেছেন, ‘পরিকল্পনা হলো তাকে স্পোর্টের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত রাখা। কিন্তু তার আগে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। আমি তার সিদ্ধান্ত ও তার শরীরকে সম্মান করি। সে সবসময় খেলতে চায়, কিন্তু এবার সে অনুভব করেছে সে ম্যাচের চাহিদা মেটাতে পারবে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০