২৫ বছর পর ভারতে টেস্ট সিরিজ জিতল দ.আফ্রিকা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ বছর পর ভারতে টেস্ট সিরিজ জিতল দ.আফ্রিকা

২৫ বছর পর ভারত সফরে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ইডেন গার্ডেন ও গুয়াহাটি টেস্টে ভারতকে পরাস্ত করে প্রোটিয়ারা।

কলকাতায় সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হেরেছিল ভারত। ঘরের মাঠে এ নিয়ে সর্বশেষ সাত টেস্টের মধ্যে পাঁচটিতেই হারল ভারত।

এর আগে সর্বশেষ ২০০০ সালে হান্সি ক্রনিয়ের অধিনায়কত্বে ভারতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হারে ৪০৮ রানের বিশাল ব্যবধানে। রানের হিসাবে টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার।

চতুর্থ দিন ২ উইকেটে ২৭ রান নিয়ে শেষ করা ভারত আজ পঞ্চম ও শেষ দিনে ৪৮ ওভার ব্যাট করে ১১৩ রান তুলতেই ৮ উইকেট হারায়। দ্বিতীয় ইনংসে ভারত অলআউট হয় ১৪০ রানে।

টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হলো ৪১৮। ভারত যে পাহাড়সম (৫৪৯ রান) লক্ষ্য পেয়েছিল, সেটা শুরু থেকেই ছিল অসম্ভব এক স্বপ্ন। এমন লক্ষ্য সামনে নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের হয়ে একজনই শুধু লড়ার চেষ্টা করেছিলেন, রবীন্দ্র জাদেজা। তিনি ৮৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।

ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় আঘাত হানেন প্রোটিয়া স্পিনার সাইমন হারমার। ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন তিনি। দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে তার শিকার ৯ উইকেট।

ভারতের মাটিতে হারমারের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। ৪ টেস্টে তার মোট উইকেট এখন ২৭টি। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকে পেছনে ফেলে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এখন হারমার।

দুই টেস্টে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন হারমার। ভারতের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মার্কো ইয়ানসেন ম্যাচসেরা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৮৯ ও ২৬০/৫ (ডিক্লেয়ার)

ভারত: ২০১ ও ১৪০ ( জাদেজা ৫৪, সুদর্শন ১৪, পন্ত ১৩, জয়সোয়াল ১৩; হারমার ৬/৩৭, মহারাজ ২/৩৭, মুতুসামি ১/২১)

ফল: দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানে জয়ী

ম্যাচসেরা: মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা)

সিরিজসেরা: সাইমন হারমার (দক্ষিণ আফ্রিকা)

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২–০ তে জিতল দক্ষিণ আফ্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০