আবারও আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

আবারও আন্দোলন কর্মসূচিতে নামছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দশম গ্রেডসহ তিন দফা দাবির বিষয়ে অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় আন্দোলনে নামছেন তারা। যদিও আজ মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি করেছেন শিক্ষকরা।

শিক্ষকদের কর্মবিরতিতে দেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে আছে।

এবারের কর্মবিরতি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
এর আগে ৯ নভেম্বর একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছিলেন শিক্ষকরা। পরে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসে ক্লাসে ফেরেন তারা।

পূর্বঘোষিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচির রয়েছে আগামী ৩০ নভেম্বর থেকে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে রয়েছে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের ১১টি সংগঠন।
জাতীয় সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার জানান, গত ২৩ ও ২৪ নভেম্বর আমরা অর্ধদিবস কর্মবিরতি শেষে মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে। এর মধ্যে যদি মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করে তাহলে পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচিতে যাবেন তারা।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেডপ্রাপ্তির জটিলতা নিরসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০