পাঁচ দিনের টেস্ট দুই দিনে শেষ, ২৪ কোটি টাকা ক্ষতির মুখে অস্ট্রেলিয়া - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ নভেম্বর ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ দিনের টেস্ট দুই দিনে শেষ, ২৪ কোটি টাকা ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

বড় জয় দিয়ে মর্যাদার অ্যাশেজ সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্ট ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অজিরা। শুধু তাই নয়, মাত্র দুই দিনেই টেস্ট জিতে নিয়েছে স্বাগতিকরা। এমন জয়ে আনন্দের সাগরে ভাসার কথা স্টিভেন স্মিথদের। উলটো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

মাত্র ২ দিনে পার্থ টেস্ট শেষ হওয়ায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অর্থের অঙ্কে ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকার ওপরে।

বার্তা সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্থ টেস্টে তৃতীয় ও চতুর্থ দিনে শুধু টিকিট বিক্রি থেকেই ৩০ লাখ ডলারের বেশি আয় হওয়ার কথা, যা এখন লোকসানের খাতায় যোগ হতে চলেছে।

শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিনে খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ৫১৫৩১ দর্শক। শনিবার এসেছিলেন ৪৯৯৮৩ জন, যা গত বছর অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের চেয়েও বেশি। ৪ দিন ধরে চলা সেই ম্যাচে দর্শক ছিলেন ৯৬৪৬৩ জন।

সব মিলিয়ে ৬০ হাজার আসনের পার্থ স্টেডিয়ামে তৃতীয় দিনের বেশির ভাগই টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। তবে দুই দিনেই শেষ হওয়াই তাদের আর মাঠে আসা হচ্ছে না।

খেলা পাঁচ দিনে না গড়ালে আর্থিকভাবে বড় ক্ষতি হবে, সেটি দ্বিতীয় দিনের শুরুতেই বলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তখন পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ না হলেও এসইএন রেডিওকে তিনি মজা করে বলেছিলেন, ‘অনেক অংশীদারেরই ক্ষতি হবে। প্রথমত সম্প্রচার সংস্থার। আমাদের ক্রিকেট বোর্ডেরও হবে, বিশেষ করে টিকিট বিক্রি না হওয়ায়। আমাদের স্পনসর ও অন্যান্য অংশীদারদেরও ক্ষতি। এই সিরিজের আর্থিক প্রভাব অনেক বড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০