সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের প্রশংসায় ভাসালেন ফুটবলার সাদিও মানে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ নভেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের প্রশংসায় ভাসালেন ফুটবলার সাদিও মানে

ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে সেনেগালের সুপারস্টার সাদিও মানে এখন সৌদি আরবের আল নাসর ক্লাবের অন্যতম ভরসা। ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর পর সেখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। তবে প্রবাস জীবনে বাংলাদেশিদের আতিথেয়তা এবং মানসিকতা তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশিদের সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডিফেন্ডার ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রিও ফার্ডিনান্ডকে দেওয়া ওই সাক্ষাৎকারে মানে জানান, রমজান মাসে বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া এক আমন্ত্রণ তার হৃদয়ে দাগ কেটেছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাবেক লিভারপুল তারকা বলেন, ‘রমজান মাসের একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ রাস্তার ধারে বসা কয়েকজন বাংলাদেশি আমাকে ইফতারের জন্য ডাকেন। আমি তখন মজা করে তাদের বললাম, আপনারা তো আমাকে চেনেন না! আমি কীভাবে আপনাদের সঙ্গে বসব?’ কিন্তু তারা নাছোড়বান্দা, আমাকে বললেন কোনো সমস্যা নেই, তাদের সঙ্গে যোগ দিতে।

রিও ফার্ডিনান্ড তখন কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, তারা কি জানতেন যে তিনি বিশ্বখ্যাত ফুটবলার সাদিও মানে? উত্তরে মানে বলেন, ‘না, তারা জানতেন না আমি কে। তারা একজন সাধারণ মানুষ হিসেবেই আমাকে ডেকেছিলেন। তাদের এমন বড় মন, খাবার ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা এবং একসঙ্গে থাকার সংস্কৃতি সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। এখানকার মানুষজন অবিশ্বাস্য রকমের আন্তরিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০