ভূমিকম্প হলে কী করবেন, কী করবেন না - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্প হলে কী করবেন, কী করবেন না

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বিষয়। আবহাওয়াবিদদের মতে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া অত্যন্ত জটিল এবং কোনো নির্দিষ্ট কম্পন সরাসরি নির্ধারণ করা সম্ভব নয়। এজন্য সরকারিভাবে ভূমিকম্পবিষয়ক দুর্যোগ মোকাবিলার সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় করণীয় হলো:

কম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।
বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিন।
রান্নাঘরে থাকলে গ্যাস চুলা বন্ধ করে দ্রুত বের হয়ে আসুন।
বিম, কলাম ও পিলারের কাছে আশ্রয় নিন।
স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে স্কুলব্যাগ মাথায় নিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন।
ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে খোলাস্থানে থাকুন।
গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট বা সিনেমা হলে থাকলে ভিড় এড়িয়ে দরজার সামনে নয়, মাথা ঢেকে বসে থাকুন।
ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করবেন না; মুখ কাপড় দিয়ে ঢেকে রাখুন।
একবার কম্পন থেমে গেলে আবারও কম্পন হতে পারে; তাই খালি জায়গায় গিয়ে আশ্রয় নিন।
উপর তলায় থাকলে কম্পন না থামা পর্যন্ত অপেক্ষা করুন; লাফ দেওয়া বা লিফট ব্যবহার করবেন না।
কম্পন থামলে সিঁড়ি ব্যবহার করে দ্রুত বাইরে বের হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করুন।
গাড়িতে থাকলে পদচারী, সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটির থেকে দূরে গাড়ি থামান এবং ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন।
বাড়িতে ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন।
ভবন নির্মাণের সময় সঠিক বিল্ডিং কোড মেনে চলুন।
ভূমিকম্পের এই ঘটনার পর সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সঠিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০