শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চমক জিম্বাবুয়ের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চমক জিম্বাবুয়ের

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে।

১৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায়। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়ের জন্য এটি ছিল একটি দুর্দান্ত প্রত্যাবর্তন, এবং এই জয়ের ফলে তারা এখন পয়েন্ট তালিকার এক নম্বরে অবস্থান করছে।

এর আগে ব্যাট হাতে জিম্বাবুয়ে ছিল দারুণ। ব্রায়ান বেনেটের ৪২ বলে ৪৯ এবং অধিনায়ক সিকান্দার রাজার ৩২ বলে ৪৭ রানের (৩ চার ও ২ ছক্কা) ইনিংসের ওপর ভর করে তারা সংগ্রহ করে ১৬২ রান। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩২ রানে ৩ উইকেট এবং অভিষেক ম্যাচে এসান মালিঙ্গা ২ উইকেট নিয়ে নজর কাড়েন। ১৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কানরা ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে।

ব্যাটিং ব্যর্থতার দিনে কেবল ভারপ্রাপ্ত অধিনায়ক দাসুন শানাকা ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই করেন। এছাড়া চার নম্বরে নামা ভানুকা রাজাপাকসের ১৮ বলে ১১ রানের ইনিংস দলের জন্য বিশেষ কিছু এনে দিতে পারেনি; বাকিদের কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি।

জিম্বাবুয়ের ব্যবহৃত ছয় বোলারই উইকেট শিকার করেন। ব্র্যাড ইভান্স ৯ রানে ৩টি উইকেট নিয়ে সেরা ছিলেন এবং রিচার্ড এনগারাভা ১৫ রানে ২ উইকেট নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০