আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারসে হংকংয়ের পর আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।

ইমার্জিং এশিয়া কাপ নাম বদলে এবার হয়ে গেছে এশিয়া কাপ রাইজিং স্টারস। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

সোমবার কাতারের দোহায় আফগানিস্তান ‘এ’ দলকে আজ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল-রাকিবুল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নেমে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছে ব্যাটসম্যানদের নৈপুণ্যে। সেই ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছিল হংকং। ওপেনার হাবিবুর রহমানের ৩৫ বলে রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৯ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। ১৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেছিলেন অধিনায়ক আকবর।

টানা দুই এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলংকা ও তৃতীয় স্থানে আফগানিস্তান। তিনটি করে ম্যাচ শেষে তিন দলেরই পয়েন্ট সমান চার হয়ে যেতে পারে। কিন্তু প্রথম দুই ম্যাচের পর নেট রান রেটে বেশ এগিয়ে থাকায় বাংলাদেশের সম্ভাবনাই বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০