বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাইয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাইয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে ৮-২ গোলে হারে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে খেলার আশা বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এমন ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে টানা দুই জয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী রোববার দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

শুক্রবার (১৪ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে দুই গোল দিলেও এই ম্যাচে কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো এই ম্যাচেও ৮ গোল হজম করেছে বাংলাদেশ দল।
পাকিস্তানের হয়ে দুটি করে গোল করেছেন সুফিয়ান খান ও ওয়াহিদ আশরাফ। ম্যাচে ৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুফিয়ান। এরপর ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ। এরপর ১৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সুফিয়ান।

এরপর ম্যাচের ৩০ ও ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ান ওয়াহিদ ও শাহিদ হান্নান। ম্যাচের ৫৩ মিনিটে গোল করে ব্যবধান ৬-০ করেন আফরাজ। আর ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান আশরাফ। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠোকেন আম্মাদ ভাট।

ম্যাচ শেষে তরুণ খেলোয়াড় ওবায়দুল হক জয় বলেন, ‘আসলে আমাদেরকে আমাদের কোচ যেটা পরিকল্পনা দিয়েছিল, অনেক সময় যে পরিকল্পনায় থাকতে পারি নাই, যার কারণে আমরা গোলগুলো খেয়েছি। আজকে আমরা সুযোগ পাইছিলাম, যে সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি নাই। যার কারণে আজকে আমরা গোল পাই নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০