সাবেক মেয়র আনোয়ার আলীর ছেলে তনু গ্রেপ্তার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক মেয়র আনোয়ার আলীর ছেলে তনু গ্রেপ্তার

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে রাজধানী ঢাকার কল্যাণপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। তবে কি কারনে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে তনুর চাচা শাহিনিয়ার রহমান তপো জানান, মঙ্গলবার বিকেলে তনুর নিজ বাসা কল্যাণপুর থেকে তনুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এসময় তারা ডিবি পুলিশ পরিচয় দেন। সেখান থেকে তনুকে তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে।

তনু কুষ্টিয়ায় যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩(সদর) আসন থেকে ঈগল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। তনুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তনুর বাবা আনোয়ার আলী কুষ্টিয়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ছিলেন। আগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকও ছিলেন তিনি।

এদিকে তনু গ্রেপ্তার সংবাদে কুষ্টিয়া শহরজুড়ে বেশ আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদটি গুরুত্বের সাথে তুলে ধরে অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০