মেসির জোড়া গোল-অ্যাসিস্টের রেকর্ড, প্রথমবার সেমিফাইনালে মায়ামি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোল-অ্যাসিস্টের রেকর্ড, প্রথমবার সেমিফাইনালে মায়ামি

প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। ‘বেস্ট অব থ্রি সিরিজ’-এর নির্ধারক তৃতীয় ম্যাচে নাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির দল। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্টে জ্বলে উঠেছেন আর্জেন্টাইন তারকা।

তিন ম্যাচের এই সিরিজে প্রথমটি জিতেছিল মায়ামি, দ্বিতীয়টি নাশভিল। ফলে আজকের ম্যাচ ছিল দুই দলের জন্যই টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত নাশভিলকে বিদায় করে মায়ামি এখন মুখোমুখি হবে কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটির।
চেজ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। মাঝমাঠে নাশভিলের কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে একক প্রচেষ্টায় চার ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান মেসি।

৩৯তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে সিলভেত্তির পাস পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনিই। ২–০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আলেন্দে। ৭৩ মিনিটে আলবার ক্রসে প্রথম গোলের পর দুই মিনিট পর মেসির চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠান জালে। এটি ছিল মেসির পেশাদার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট—বিশ্ব ফুটবলে এক অনন্য রেকর্ড।

ব্যক্তিগত মাইলফলক স্পর্শের রাতে মেসির সবচেয়ে বড় তৃপ্তি নিশ্চয়ই দলের এই সাফল্য। গত মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল মায়ামি। এবার সেই বাধা পেরিয়ে তারা পৌঁছেছে সেমিফাইনালে, যেখানে ফাইনাল স্বপ্ন বাস্তবায়নের লড়াই শুরু হবে ২২ বা ২৩ নভেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০