মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র

২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ।

তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলত তাকে সম্মাননা দিতেই এ অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ।

ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।

মিয়ামির কেসিয়া সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মেসি গাঢ় ধূসর স্যুট পরে ছিলেন। দর্শকরা তার প্রতিটি উত্তরের ফাঁকে নাম ধরে চিৎকার করছিলেন।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ। সে বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন তিনি। তার কথা, ‘আমি মনে করি ১৯৯৪ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের ফুটবলের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবারও এটি অসাধারণ কিছুই হবে। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রে ফুটবলের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সময়। আশা করি সবাই এ সুযোগটা কাজে লাগাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০