জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনকে অনিশ্চয়তায় ফেলবে -জামায়াত - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ নভেম্বর ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনকে অনিশ্চয়তায় ফেলবে -জামায়াত

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন বিষয়টিকে অনিশ্চয়তায় ফেলবে বলে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, কোনো ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত হলে গণভোটও স্থগিত হয়ে যাবে—যা “কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই অবস্থান জানানো হয়। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, ‘জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে সরকার গড়িমসি করছে, যা জাতির জন্য উদ্বেগজনক। কেউ কেউ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার প্রস্তাব দিচ্ছেন—কিন্তু এতে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে এবং প্রক্রিয়াটি অনিশ্চয়তায় পড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হলে গণভোটও স্থগিত হয়ে যাবে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের কাছে তিন দফা দাবি জানায়—অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন নিশ্চিত করতে হবে। গণভোটের ফলাফলের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।

এছাড়া জামায়াত অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে।

বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার সাম্প্রতিক বিদেশ সফর ও বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১০

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১১

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১২

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৩

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৫

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৭

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৮

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৯

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

২০